পরিচয় গোপন করে সাক্ষ্য দেওয়ার অভিযোগে তিনজনকে ৬ মাসের কারাদণ্ড

আইন-আদালতপরিচয় গোপন করে সাক্ষ্য দেওয়ার অভিযোগে নাটোরে এক মামলার বাদীসহ তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন গুরুদাসপুর উপজেলার বামন খোলা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম, মশিন্দা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফিরোজ ও বামন খোলা গ্রামের জামাল সরকারের ছেলে জুয়েল রানা।

আদালত সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার বামন খোলা গ্রামের সেলিনা বেগম পাওনা এক লাখ টাকা ফেরত চেয়ে একই গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেন। মঙ্গলবার দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য্য দিনে বাদী সেলিনা বেগম ও অপর দুই সাক্ষী সাক্ষ্য দিতে থাকেন। এ সময় বিচারকের সন্দেহ হলে তাদেরকে জেরার একপর্যায়ে সাক্ষীরা নিজেদের মামলার নির্ধারিত সাক্ষী নন বলে স্বীকার করেন। পরে আদালতের বিচারক শামসুল আল আমিন বাদীসহ ওই দুইজনকে কারাদণ্ড দেন।

 আরও পড়ুন:

ক্রসফায়ারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে: মেনন

/বিটি/