প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শাজাহানপুরের আমরুল গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী রাবেয়া বেওয়া গত মঙ্গলবার বিকালে নয়মাইল এলাকার একটি ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করেন। সন্ধ্যার দিকে তিনি বগুড়া-ঢাকা সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাজাহানপুর থানার এসআই ফজলুর রহমান জানান, বৃদ্ধার মরদেহ সন্তানদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক নেতা শওকত মাহমুদ কারামুক্ত
/জেবি/এএইচ/আপ-এআর/