গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেফতার ২

রাজশাহীরাজশাহীর পবা উপজেলার হরিপুর গ্রামে পপি বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ জুন) সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামী মিলন হোসেন (৩০) ও শাশুড়ি মিনারা বেগমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

শরিফুল ইসলাম আরও জানান, সকালে পপি বেগম ঘরে মৃত অবস্থায় পড়ে ছিলেন। স্বামীর বাড়ির লোকজন বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পপির বাবা বিভিন্ন আলামত দেখে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন। এরপরই গা ঢাকা দেন পপির স্বামী মিলন হোসেন। পরে তাকে আটক করা হয়।

নিহত পপির বাবা বাদী হয়ে পবা থানায় হত্যা মামলা করার পর ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:
সবার সঙ্গে মধুর সম্পর্ক ছিল মিতু ভাবির

/বিটি/