ইউনুছ আলী জানান, সোমবার তফসিল ঘোষণা ও মঙ্গলবার নির্বাচনের গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১২ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া যাবে। ১৪ জুলাই মনোনয়ন বাছাই, ২২ জুলাই প্রত্যাহার ও ২৩ জুলাই প্রতীক বরাদ্দ হবে। নির্বাচন গ্রহণ করা হবে ৭ আগস্ট।
এদিকে তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা প্রস্তুত নির্বাচন প্রচারণায়। মেয়র প্রার্থীদের মধ্যে প্রচারণায় এগিয়ে রয়েছেন, সোনাতলা বণিক সমিতির সভাপতি ও জেলা জাতীয় যুব শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্নু। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী শহিদুল বারী খান রব্বানী ও বিএনপির প্রভাষক এটিএম গোলাম রফিক।
জানা গেছে, গত ২০০১ সালের ২৬ এপ্রিল বগুড়ার সোনাতলা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পার্শ্ববর্তী বালুয়া ইউনিয়নের সীমানা নিয়ে মামলা থাকায় এ পৌরসভায় ১৫ বছর নির্বাচন করা সম্ভব হয়নি। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেছে।
রাজনৈতিকসহ নানা কারণে পৌর এলাকার প্রায় ২৬ হাজার বাসিন্দা দীর্ঘদিন ভোট প্রদান ও তাদের প্রতিনিধি নির্বাচিত করা থেকে বঞ্চিত ছিলেন। প্রশাসকরা দায়িত্ব পালন করায় এ পৌর এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
আরও পড়ুন: ঘুষ নেওয়ার অভিযোগে সাভারের ৭ পুলিশ সদস্য প্রত্যাহার
/এআর/