ধামইরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

নওগাঁ

নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্তে বিএসএফ'র গুলিতে গোলাপ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছে বলে জানা যায়। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।নিহত গোলাপ হোসেন স্থানীয় চন্ডিপুর গ্রামের খয়রুলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ বিজিবি’র সেকেন্ড ইন্ড কমান্ড (টুওয়াইসি) লে. কর্নেল আলি রেজা।

স্থানীয়রা জানান, রবিবার সকালে গোলাপ সীমান্তের ২৬৫ মেইন পিলারের কাছে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এবিষয়ে স্থানীয় ১৪ বিজিবি’র সেকেন্ড ইন্ড কমান্ড (টুওয়াইসি) লে. কর্নেল আলি রেজা জানান, সকাল থেকে স্থানীয়দের মুখে চকিলাম সীমান্তের ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবক মারা যাওয়ার খবর শুনে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের করা হয়।  পতাকা বৈঠককে বিএসএফের কাছে লাশটি ফেরত চাওয়া হয়েছে। 

/জেবি/

আরও পড়তে পারেন : বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে রেকর্ড সংখ্যক যাত্রী পারাপার