বাগমারায় জেএমবি সদস্য ও দুই শিবির কর্মী গ্রেফতার

গ্রেফতারজঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের অভিযানে এক জেএমবি সদস্য ও দুই শিবির কর্মীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, গ্রেফতার জেএমবি সদস্য মামুন মহুরীর (৪৮) বাড়ি বাগমারা উপজেলার পলাশী গ্রামে। এছাড়া বাগমারা উপজেলা শিবিরের সাবেক সভাপতি পুঠিয়া উপজেলার হাড়োগাতি গ্রামের কোরবান আলী (২৬) ও শিবির কর্মী দুর্গাপুর উপজেলার ইসবপুর গ্রামের শফিকুল ইসলামকে (২৭) গ্রেফতার করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে ভবানীগঞ্জ চাঁনপাড়া এলাকার এক ভাড়াবাড়ি থেকে উপজেলা শিবিরের সাবেক সভাপতি কোরবান আলী ও শিবির কর্মী শফিকুল ইসলামকে গ্রেফতার করে। অন্যদিকে, বেলা দেড়টার দিকে ভবানীগঞ্জ বাজার থেকে জেএমবি সদস্য মামুন মহুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এরপর বিকালে তিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন:
চট্টগ্রামে নিখোঁজ ৫ কিশোর-তরুণ

/বিটি/