গ্রেফতার আতাউল্লাহ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইঝভান্ডারী গ্রামের মওলানা মোহাম্মদ আবু ইউসুফের ছেলে। ২০১৩ সাল থেকে তাড়াশের প্রত্যন্ত এ মসজিদে ছদ্মবেশে ইমামতির দায়িত্বে ছিলেন তিনি।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন জানান, তার নেতৃত্বে ডিবি ও তাড়াশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জঙ্গি তরিকুলের বোন সাকেরা খাতুনের দ্বিতীয় স্বামী আতাউল্লাহ ওরফে বাহাদুর আলীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১৬টি জিহাদী বই জব্দ করা হয়েছে। গত ৩ এপ্রিল তরিকুল নিহত হওয়ার পর থেকেই বাহাদুর ও তার স্ত্রী সাকেরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ তিন মাস পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। তাকে জিজ্ঞাসাবাদে রিমান্ডের জন্যও আবেদন করা হবে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের ভেতরে উস্কানি দিয়ে তথাকথিত জিহাদের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে গ্রেফতারকৃত আতাউল্লাহ দীর্ঘদিন থেকে এ অঞ্চলে পাঁয়তারা করে আসছিল। প্রত্যন্ত অঞ্চলে বসে নেটওয়ার্ক তৈরি করে জেএমবি সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সে সহায়তা করছিল। মাত্র ছয় মাস আগে সে নিহত জঙ্গি তরিকুলের বোনকে বিয়ে করে।
আরও পড়ুন:
জঙ্গিবাদের বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
রংপুরে মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি, হিন্দুদের মধ্যে আতঙ্ক
/বিটি/