নওগাঁর শত বছরের ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির একাংশ ভেঙে পড়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় দুবলহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, দীর্ঘদিন থেকে সংস্কার না করায় সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাজবাড়িটির কিছু অংশ ভেঙে পড়েছে। নিরাপত্তার জন্য তাৎক্ষনিকভাবে রাজবাড়িটির সামনে গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে।
/এমও/