তিনি বলেন, নগরীর বড়বনগ্রাম এলাকা থেকে সোমবার রাত আড়াইটার দিকে বিশেষ অভিযানে অস্ত্রসহ তাকে আটক করে ডিবি পুলিশ। অস্ত্র আইনে গ্রেফতার দেখিয়ে তাকে আজ (মঙ্গলবার) বিকেলে আদালতে পাঠানো হয়।
অথচ আগের দিন (সোমবার) বিকেলে রাজশাহী মহানগর শিবির সভাপতি জসিম উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছিল মহানগর শিবির শাখা। কিন্তু রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বিষয়টি অস্বীকার করে বলেছিলেন, এ ধরনের তথ্য আমাদের কাছে নেই।
আরও পড়ুন:
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
/বিটি/