বগুড়ার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ মন্ডল জানান, হত্যা, বিস্ফোরকসহ অন্তত ৬টি মামলার আসামী আকুলকে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে অন্য কোথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে বুশের পরিত্যক্ত বাড়িতে জঙ্গলের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছে। তার মুখমণ্ডল, মাথা, গলা, দুই হাত ও পায়ে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে। দুই হাত পেছনে বাঁধা ছিল।
নিহত এনামুল হক আকুল বহিষ্কৃত যুবলীগ নেতা নিহত শাহীনের বডিগার্ড ও প্রতিপক্ষ নিহত মজনু গ্রুপের প্রধান মজনু প্রমানিক, তার ভাই রঞ্জু প্রামানিক, ভাতিজা নাহিদ প্রামানিক ও ভাগ্নে শামীম আহম্মেদ বুশ হত্যা মামলার আসামী।
/এইচকে/