নিজের বাসার ছাদে টবে গাছ লাগানোর কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতি বছর গাছ লাগিয়ে দেশকে সবুজ শ্যামল বাংলাদেশে পরিণত করেছেন, মানুষের বাস উপযোগী করেছেন। কিন্তু বিএনপি-জামায়াত জঙ্গিবাদে মদদ দিয়ে দেশের অমঙ্গল ডেকে আনছেন। তারা একাত্তরের ঘাতকদের বিচার বন্ধের ষড়যন্ত্রে হিসেবে জঙ্গি হামলায় অর্থায়ন করছেন।
মেলার উদ্বোধন করে কৃষি বিভাগের একটি স্টলও পরিদর্শন করেন মন্ত্রী। একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ শহরের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাছ বিতরণ ও সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা জনপ্রশাসন স্মারক পদক লাভ করায় তাকে অভিনন্দন ও সম্মাননা পদক দেন। মেলায় মোট ৪১টি বিভিন্ন জাতের ফলদ ও বনজ বৃক্ষের স্টল সাজানো হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি বিভাগের যৌথ আয়োজনে বাজার স্টেশনের মুক্তির সোপান পাদদেশে অনুষ্ঠিত সাত দিনব্যাপী ফলদ-বনজ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জান্নাত আরা তালুকদার হেনরী, বন কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং কৃষি বিভাগের উপ পরিচালক ওমর আলী।
আরও পড়ুন:
১৭৮ হত্যা ও হামলার দায় স্বীকার করে জেএমবির চিঠি
/বিটি/