বাগমারায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধরাজশাহীর বাগমারার ঝিকড়া জোয়ানভাগ এলাকায় পুলিশের সঙ্গে কথিত `বন্দুকযুদ্ধে’ এক যুবক (২৪) নিহত হয়েছেন। তার নাম–পরিচয় পাওয়া যায়নি। পুলিশের দাবি,যুবকটি জঙ্গি কোনও সংগঠনের সদস্য।  
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, হাতবোমা,হাঁসুয়া, রামদাসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন ‘বন্দুকযুদ্ধে’ একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান,ভোররাতে তারা ঝিকড়ার এক আমবাগানে গুলির শব্দ শুনেছেন। তবে নিহত যুবককে ওই এলাকায় কখনও দেখেননি।

ওসি সেলিম হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভালুকায় পিকআপ ভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত
/এআর/