শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক আটক

Chapainawabganj PHOTO-01. 11.08.16 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

আটক বেনজির আলমের (২০) কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ বেনজির আলম(২০) নামে এক যুবককে আটক করা হয়। বেনজির শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

/বিটি/