নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। তারা সবাই অটোরিকশার যাত্রী।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, সকালে বালু ভর্তি একটি মিনি ট্রাক কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন।
আহত ২ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি তাজুল হুদা।
/এইচকে/
আরও পড়ুন: সরকার দেশে কোনও কিছুর অভাব রাখেনি