বগুড়ায় নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত

 

 

 

বগুড়ায় জাতীয় শোক দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটবগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান এসব কর্মসূচি পালন করে।

বগুড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোমবার সকালে শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। পরে শোক র‌্যালি বের হয়। র‌্যালির পর হয় শোকসভা।

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি বের হয়। তাতে জেলা-প্রশাসক আশরাফ উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শন, বিশেষ দোয়া এবং কোরআন তেলাওয়াতের আয়োজন করে। মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ফকির উদ্দিন স্কুল ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা-আলাদা কর্মসূচিতে  দিবসটি পালন করে।

/এআরএল/

আরও পড়ুন:

কর্নেল ফারুকের সুটকেস বহন করেছিলেন জিয়া