রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে রিকশাচালকের মৃত্যু

রাজশাহীরাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে রাকিবুল ইসলাম (২৮) নামে  এক রিকশাচালকের মুত্যু হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী জিআরপি থানা পুলিশ তার লাশ উদ্ধার ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জিআরপি থানার উপ-পরিদর্শক আসলাম হোসেন।
নিহত রাকিবুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ডুমুরিয়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
উপ-পরিদর্শক আসলাম জানান,রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকার রেললাইনে রবিবার রাত দেড়টার আগে কোনও এক সময় ট্রেনে কাটা পড়েন রাকিবুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন: নদী ভাঙন থেকে স্কুল-শহীদ মিনার রক্ষায় সড়ক অবরোধ
/এআর/