এর আগে গত ১৬ আগস্ট রাতে এই দুই জঙ্গিকে রাজশাহীর বাগমারা থেকে গ্রেফতার করা হয়। পরে ১৭ আগস্ট তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন। আদালত শুনানির জন্য রবিবার দিন ঠিক করে রেখেছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, এই জঙ্গি সংগঠন সম্পর্কে উল্লেখ করার মতো আর বেশি তথ্য পাওয়া যায়নি। তবে গ্রেফতার আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আমরা মনে করছি।
উল্লেখ্য, গ্রেফতার রুমি ও সবুজ সম্পর্কে দুই খালাতো ভাই। তাদের বাড়ি বাগমারার শ্রীপুর খামারপাড়া গ্রামে। রুমির বাবার নাম সাইফুল ইসলাম। আর সবুজের বাবার নাম আবদুর রাজ্জাক। এছাড়া তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত জেএমবি সদস্য শরিফুল ইসলামের আপন মামাতো ভাই।
রাবির ইংরেজি বিভাগেরই শিক্ষার্থী শরিফুল ১৫ মাস ধরে ‘নিখোঁজ’। তাকে ধরিয়ে দিতে সম্প্রতি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
হত্যার আগে যেভাবে ছয় ‘খুনি’ অনুসরণ করে অভিজিৎকে (ভিডিও)
/বিটি/