প্রকৌশলীকে ছুরিকাঘাত

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ গ্রেফতার ৩

গ্রেফতারের প্রতীকী ছবিবগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের প্রকৌশলীকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাও আছেন।

রবিবার সকালে প্রকৌশলী শাহিনুজ্জামান অরুণ ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী প্রকৌশলীর বড় ভাই আশরাফুল ইসলাম। মামলার আসামির হলেন, আমরুল ইউনিয়নের ডেমাজানি গ্রামের দুলু মিয়ার ছেলে ও ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম রনি, কোন্দইশ গ্রামের আবু জাফরের ছেলে রানা, মাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে গোলাম প্রামানিক ও ডেমাজানি গ্রামের শাহীন। এদের মধ্যে শাহীন ছাড়া বাকি তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রনি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

/এআরএল/

আরও পড়ুন: 

প্রাথমিকের পাঠ্যবইয়ের প্রচ্ছদে প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবি দেওয়ার সুপারিশ