নাটোর জেলা জামায়াতের সাবেক আমীর ছেলেসহ গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিজামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার ছেলে গালিবকেও। সোমবার সকালে শহরের হরিশপুর বাইপাস এলাকা থেকে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

পরিবারের সদস্যদের দাবি, কোনও কারণ ছাড়াই তাদের গ্রেফতার করা হয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, সোমবার সকাল ১০টার দিকে শহরের হরিশপুর বাইপাস এলাকা থেকে ইউনুস আলী ও তার ছেলে গালিবকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নাশকতার একাধিক মামলা আছে।

ইউনুস আলীর পরিবারের সদস্যদের দাবি, ইউনুস আলী সব মামলায় জামিনে আছেন। আর গালিবের বিরুদ্ধে কোনও মামলা নেই। হয়রানি করতেই পুলিশ তাদের গ্রেফতার করেছে।

সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি অস্বীকার করে জানান, সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

/এআরএল/

আরও পড়ুন: 

খালেদা-কেরি বৈঠক