নাটোরে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ৩৪

গ্রেফতারনাটোরের গুরুদাসপুর থানা জামায়াত আমির আব্দুল খালেক মোল্লা ও লালপুর থানা শিবিরের সভাপতি আমিরুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায়কে কেন্দ্র করে জেলায় যেন কোনও প্রকার নাশকতা ঘটাতে না পারে সেজন্য পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে নিজ নিজ এলাকা থেকে গুরুদাসপুর থানা জামায়াতের আমির আব্দুল খালেক মোল্লা, লালপুর থানার শিবির সভাপতি আমিরুল ইসলামসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:
মীর কাসেমের ফাঁসির রায় বহাল

 

/বিটি/