দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার জোয়ারী ইউনিয়নের কামারদহ গ্রামের ইমদাদুল হক মিলন (৩৭) তার দ্বিতীয় স্ত্রী নাহিদা বেগম (২৪)।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৭ আগস্ট নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের কামারদহ গ্রামে প্লাস্টিকের ফুলকা বেলুন নষ্টের অভিযোগে বাবা ইমদাদুল হক মিলন ও সৎ মা নাহিদা বেগম শ্বাসরোধে ইমনকে হত্যা করে। এ ঘটনায় ওই দিন রাতেই ইমনের জন্মদাত্রী মা কুলসুমা বেগম বাদী হয়ে ইমদাদুল ও নাহিদা বেগমকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা করেন। মামলার আইও এসআই মাসুদ করিম তদন্ত করে আদালতে চার্জশিট দেন। শুনানি শেষে আজ বুধবার আদালতের বিচারক রেজাউল করিম অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমদাদুল হক ও নাহিদা বেগমকে মৃত্যুদণ্ডাদেশ দেন। আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
ইমদাদুল হক কারাগারে থাকলেও জামিন নেওয়ার পর থেকেই পলাতক নাহিদা বেগম।
মামলার বাদী কুলসুমা বেগম দাবি করেন, ইমদাদুল হক মিলন আপন চাচা আকবর হত্যা মামলারও আসামি। সে স্থানীয় বিভিন্ন রাস্তায় ডাকাতি করতো। এসবের প্রতিবাদ করায় ইমদাদুল তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নাহিদাকে বিয়ে করে।
আরও পড়ুন:
হোটেলে নাস্তা করতে গিয়েই ধরা খেলো ওবায়দুল
/বিটি/