বিবৃতিতে বলা হয়, প্রগতিশীল শিক্ষক সমাজ যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যদের নির্বাচনে প্রার্থিতা অযোগ্য ঘোষণা ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানাচ্ছে। প্রগতিশীল শিক্ষক সমাজ মীর কাসেমের ফাঁসির পর অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এতে আরও বলা হয়,একাত্তরের মানবতাবিরোধী অপরাধী, কুখ্যাত আলবদর কমান্ডার ও জঙ্গি অর্থায়নের মূল নায়ক মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় প্রগতিশীল শিক্ষক সমাজ সন্তোষ প্রকাশ করছে এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছে।
আরও পড়ুন:
মীর কাসেমের জন্য পাকিস্তানের সমবেদনা
/বিটি/