সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩ টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের পূর্ব দেলুয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্বাস আলী (৩৫) ও হেলপার সোহাগ (২২)। তাদের দুজনের বাড়ি নাটোরের সিংগড়া থানার খেজুরতলা গ্রামে।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কউশিক আহম্মেদ জানান, ভোরে ঢাকা থেকে শাহজাদপুরগামী চিনির বস্তা ভর্তি একটি ট্রাক বেপরোয়াভাবে চালিয়ে যাওয়ার সময় সেতুর রেলিং ভেঙে ঝুলতে থাকে। এ সময় ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপার ছিটকে সেতুর নিচে পড়ে মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছে। দমকল বাহিনীর সহায়তায় পুলিশ ট্রাকটি উদ্ধার করে।
লাশগুলো স্বজনদের হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন ওসি আব্দুল কাদের জিলানী।
/এমডিপি/এসটি/