১৯৯৯ সালের ৪ নভেম্বর সারিয়াকান্দি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ওই পৌরসভায় ১৮ হাজার ৫৪৩ জন নাগরিক বাস করেন। ভোটার সংখ্যা প্রায় ১৪ হাজার। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন স্থানে ভবন ভাড়া করে পৌরসভার কার্যক্রম চলছে। এখন কার্যক্রম চলছে কাজলা নিউ মার্কেটে।
পৌরসভার প্রকৌশলী জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক আবদুর রশিদ, টিকাদানকারী মতিয়ার রহমান মতি ও বিদ্যুতের লাইনম্যান মশিউর রহমান জানান, তাদের ৩৫ মাসের বেতন পাওনা রয়েছে। ওই টাকার অভাবে তারা সংসার চালাতে পারছেন না।
স্থানীয় মেয়র আলমগীর শাহী সুমন বলেন, ‘এর আগের দুই মেয়র ভবন নির্মাণ করতে পারেননি। ভবন নির্মাণের জন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পেলেই টেন্ডার দেওয়া হবে।’ কর্মকর্তা-কর্মচারিদের বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
/এআরএল/
আরও পড়ুন: