রাজশাহীতে ১০ জামায়াত-শিবিরকর্মীসহ আটক ৪০

আটকরাজশাহী মহানগর পুলিশের বিশেষ অভিযানে ১০ জামায়াত-শিবিরকর্মীসহ ৪০ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম।
আটককৃত ব্যক্তিরা হলেন- জাহিদ হাসান (২৩), হাসান আলী (২৮),  হোসাইন আলী (২৩), ফরিদুল ইসলাম ওরফে তরিকুল (৫৫), জেবর আলী (৩৫),  সানাউল্লাহ (৫০), তৌহিদ (৪৭), বাবুল আহম্মদ ওরফে ফিরোজ (২৩), শুকুর আলী (২৫) ও শাহাবুল আলম (২৬)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ২০ জন, শাহমখদুম থানা ২ জন এবং ডিবি পুলিশ ১ জনকে আটক করে। এর মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জন জামায়াত-শিবির, ৫ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদকসেবী রয়েছে।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও আদালতে সোপর্দ করা হয়েছে।

/এআর/