কড্ডা হাইওয়ের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর (এটিএসআই) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এটিএসআই আব্দুর রশিদ জানান, 'সকাল ১১টার দিকে ঢাকা থেকে ট্রেনটি স্টেশনে এসে পৌঁছায়। এসময় স্টেশনের ওপর দিয়ে অবৈধভাবে টাঙানো ডিশ ক্যাবলের তারের সঙ্গে যাত্রীরা জড়িয়ে যায়। এসময় ওই তারকে বিদ্যুতের তার ভেবে যাত্রীরা চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। এসময় অন্তত ৪০ যাত্রী আহত হয়।'
স্টেশন মাস্টার হামিদুল ইসলাম হিরা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, 'ঘটনার পর সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি ঊধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আকরামুজ্জামান দুপুরে জানান, সদর হাসপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। অধিকাংশেরই হাত-পা ভাঙ্গা। তবে কেউই মারা যায়নি। সকলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
/এনএস/