সোনামসজিদ স্থলবন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

ed557df41b31e3ef242311ffa915aa35-Nawabganjঈদুল আযহা উপলক্ষে পাঁচ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।বরিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থলবন্দরটি বন্ধ থাকবে। তবে এসময় বন্দরের ইমিগ্রেশন দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবে।

সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মহিদুর রহমান জানান, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে ভারতের মহদীপুর আমদানি-রফতানিকারক ও কাস্টমস কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে সরকারি ছুটি উপলক্ষে বন্দরের কার্যক্রম ৫ দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ১৬ সেপ্টেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে বন্দরে পুনরায় আমদানি-রফতানিসহ সব কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন বেনাপোলে মশলার দাম বাড়ছেই

/এমডিপি/