বগুড়া নারুলি পুলিশ ফাঁড়ির টিএসআই মিলাদুন্নবী জানান, বুধবার বিকালে গাবতলীর দুর্গাহাটা গ্রাম থেকে একটি ভটভটিতে ২২ জন শিবগঞ্জের একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যান। ফেরার পথে রাত সোয়া ৮টার দিকে ভটভটি বগুড়ার সাবগ্রাম কুরশাপাড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভটভটি উল্টে গেলে গাবতলীর দুর্গাহাটা গ্রামের আশরাফ আলীর স্ত্রী বুলবুলি ঘটনাস্থলে মারা যান। আহত হন ১০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এমএনএইচ/