রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে ২ অক্টোবর পর্যন্ত

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়আবেদনের যোগ্যতা হ্রাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। অনলাইনে এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আসলাম হোসেন জানান, মানবিক থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ পেতে হবে। যা আগে ছিল ৭.৫০। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। যা আগে ছিল ৮। আর বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮ পেতে হবে। যা আগে ছিল ৮.৫০।

মোট ৯টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ২০১৬-তে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ২০১৫ সালে উত্তীর্ণদের দ্বিতীয়বার ভর্তির আবেদনের সুযোগ থাকছে না। ৫৬টি বিভাগে ও দুইটি ইনস্টিটিউটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।    

আবেদনের যোগ্যতা হ্রাস করার বিষয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘এর আগের বছর যে যোগ্যতা বাড়ানো হয়েছিল সেটা কমানো হয়েছে। কারণ এ বছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধি করার জন্য এটা করা হয়েছে।’

আবেদনসহ ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd প্রকাশ করা হবে।

/বিটি/