মঙ্গলবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের উল্লাহপাড়ার জেএমবির জেলা সভাপতি মো. জয়লান আবেদিন (৫৫), কাজীপুর উপজেলার দান্দাউল গ্রামের জেএমবির জেলার শাখার ক্যাশিয়ার মো. আবু বকর সিদ্দিকি (৫০), জেএমবির সাধারণ সদস্য বোরহান উদ্দিন (২৮) ও তার ভাই ইমরান আলী (২৬)।
জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আটক জেএমবির সদস্যরা দীর্ঘ দিন থেকে জেলা সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে তহবিল গঠন করে আসছিল। তহবিলের টাকা দিয়ে তারা সাংগঠনিক কাজ করতো। ভবিষ্যতে জেলায় নাশকতামূলক কর্মকাণ্ড করবে বলে পুলিশের কাছে তথ্য ছিল।’
তিনি আরও জানান, এ ব্যাপারে মঙ্গলবার দুপুর ১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সদস্য ও এর কর্মকাণ্ড পরিচালনার দায়দায়িত্ব স্বীকার করেছেন। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
আরও পড়ুন-
আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়
গুলশান হামলার আগে মধ্যপ্রাচ্য থেকে আসে ১৪ লাখ টাকা
/এমডিপি/এফএস/