সৌদিতে নিহত তিনজনের লাশ নাটোরে

নাটোরসৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত চার বাংলাদেশির মধ্যে তিনজনের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে।  বুধবার বেলা ১১টার দিকে নাটোরের নলডাঙ্গার খাজুরা গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহতরা হলেন খাজুরা গ্রামের শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন, আব্দুল ওহেদ ওরফে ওয়াসিম, আমিনুল ইসলাম এবং জামাল হোসেন মোল্লা। তবে কাগজপত্র সংক্রান্ত জটিলতা থাকায় আমিনুল ইসলামের মরদেহ বৃহস্পতিবার আসার কথা রয়েছে।

এদিকে, বুধবার ভোরে নিহতদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে খাজুরা গ্রামের আকাশ-বাতাস। শোকের ছায়া নেমে আসে এলাকায়। কান্নায় ভেঙে পড়েন স্বজনসহ এলাকাবাসী।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জানান,নিহতদের ক্ষতিপূরণের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট সৌদি আরবের রিয়াদে পুরাতন শহর হারাজ বনি কাশেম মানফুহা এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হন। মঙ্গলবার বিকালে সৌদির একটি বিমানে নিহতদের মধ্যে তিন বাংলাদেশির মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। 

আরও পড়ুন:
ছেলের দেওয়া আগুনে অবশেষে মারা গেলেন বাবা

/বিটি/