বুধবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বিশ্ববিদ্যায়ের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৬৮ শিক্ষার্থীর হাতে তিনি র্স্বণপদক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল-ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অ্যধাপক চৌধুরী সারওয়ার জাহান।
অনুষ্ঠানে ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, ৩ জনকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও ১ জনকে ডা. এ কে খান স্বর্ণপদক দেওয়া হয়। শিক্ষামন্ত্রী এসব পদক প্রদান করেন। মাস্টার্স বা এমবিবিএস পরীক্ষায় অনুষদে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অধিকারীকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, দর্শণ বিষয়ে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারীকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস (শেষ বৃত্তিমূলক, নিয়মিত) পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বরসহ চিকিৎসা অনুষদে প্রথম স্থান অধিকারীকে ডা. এ কে খান স্বর্ণপদক দেওয়া হয়।
আরও পড়ুন-
ছেলের দেওয়া আগুনে অবশেষে মারা গেলেন বাবা
অদ্ভুত যত কৌশল মাদক পাচারে
/এফএস/