জয়পুরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

জয়পুরহাটজয়পুরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন হয়েছেন। তার নাম আনোয়ার হোসেন স্বপন (৪০)।  এ ঘটনায় মুনিরুল ইসলাম ওরফে মুনিরকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারিক সূত্রে জানা যায়, সকালে সরাইল গ্রামের আনোয়ার হোসেন স্বপন তার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোর ৬টার দিকে মুনিরুল ইসলাম তার বড় ভাই আনোয়ারের হোসেনের ঘরে প্রবেশ করে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। তাকে উদ্ধার করে স্থানীয়রা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবন্থায় আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

স্বজনদের দাবি, মুনির মানষিক রোগী। মানষিকভাবে ভারসাম্যহীন হওয়ার কারণে মুনিরকে কিছুদিন আগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন আশরাফুল ইসলাম।

/এমডিপি/