প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে দেওয়ায় সাবেক এমপির ছেলে আটক

আটকপ্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে শফিকুল ইসলাম ওরফে রমিন (৪০) কে আটক করেছে পুলিশ। আটক রমিনের বাবা নাটোরের সিংড়ায় জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াকুব আলী।
মঙ্গলবার বিকেলে সিংড়া পৌরসভার চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, গত ২৬ সেপ্টেম্বর শফিকুল ইসলাম রমিন তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করে। এব্যাপারে উপজেলার শ্রিকোল এলাকার মোজাহারের ছেলে দেদার হোসেন লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মঙ্গলবার বিকেলে শহরের চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
এঘটনায় সিংড়া থানায় তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
/এইচকে/

পড়ুন: নাটোরে জোড়া খুনের মামলার ১৫ আসামির জামিন নামঞ্জুর