ধুনটে ৮৯ বস্তা চালসহ ট্রাক আটক

বগুড়াবগুড়ার ধুনটে ৮৯ বস্তা চালসহ একটি ট্রাক (সিরাজগঞ্জ-ড-১১-০২৭০) আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকালে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পুলিশের ধারণা, ১০ টাকা কেজি দরের চালগুলো অন্য কোথাও পাচার করা হচ্ছিল।
থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, চালের মালিককে খোঁজা হচ্ছে।
স্থানীয়রা জানান, ধুনট উপজেলার ১০ ইউনিয়নে ১৩ হাজার ৮৭৫ জন কার্ডধারী দুস্থের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি চলছে। এ চাল বিক্রি নিষেধ থাকলেও ধুনট বাসস্ট্যান্ড এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ১৮ টাকা কেজি দরে দুস্থদের কাছে কিনে নেন। বুধবার দুপুর থেকে ওই চাল ২৯ টাকা দরে অন্যদের কাছে বিক্রি করে। অসাধু ব্যবসায়ীরা ওই চাল ট্রাকে তুলে অন্য কোথাও পাচার করছিল।

/এআর/