মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪শে সেপ্টেম্বর শনিবার উপজেলার রাণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হায়দার আলী ও সহকারি শিক্ষক আনিছুর রহমান একে অপরের সঙ্গে শ্রেণি কক্ষে পাঠদান নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হলে হায়দার আলীর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছাত্র কামরুল হাসান (১১) কাছে এলে শ্রেণিকক্ষের একপাশে পড়ে থাকা ফ্যানের পাখা দিয়ে আনিছুর তাকে সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জরুরিভাবে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে শনিবার বিকালে আহত কামরুলের বাবা হায়দার আলী বাদী হয়ে শিক্ষক আনিছুর রহমানের উপর আত্রাই থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ বলে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরদ্দোজা জানান, এ ব্যাপারে থানায় ছাত্রের বাবা হাইদার আলী বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছে। বৃহস্পতিবার উপজেলার সাহেবগঞ্জ তার বাসা থেকে তাকে গ্রেফতার করে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
/এইচকে/