বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নওগাঁনওগাঁর পোরশায় আবুল কালাম নামে এক ব্যক্তির কোদালের আঘাতে তার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। তার নাম রব্বানী (৩৮)। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার নোনাহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রব্বানীর বাড়ি নোনাহার গ্রামে। 

পোরশা থানার ওসি তদন্ত মাহাবুব হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে রব্বানীর সঙ্গে তার বড় ভাই আবুল কালামের ঝগড়া হয়। একপর্যায়ে আবুল কালাম আজাদ কোদাল (কৃষি যন্ত্র) দিয়ে রব্বানীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান রব্বানী

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি মাহাবুব হোসেন।

/এমডিপি/