অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা জানান, রবিবার (২ অক্টোবর) রাত ১২টায় আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবছর ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৭৮ হাজার ৯৪৯ জন আবেদন করেছে। এতে ৪ হাজার ১৫৯ (কোটা বাদে) আসনের বিপরীতে প্রতি আসনে ৪৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর আগে ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এ প্রক্রিয়া শুরু হয়।
এবছর ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে শুধু ২০১৬ সালে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরাই অংশ নিচ্ছে। এতে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ থাকছে না। ৫৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd)এ পাওয়া যাবে।
/এমডিপি/