সোমবার দুপুরে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার মহানগরীর বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিখোঁজের সময়ে তার পরণে ছিল জিন্স প্যান্ট ও সাদা শার্ট। এছাড়াও র্যা ব ও ডিবি অফিসে আলাদাভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
নিখোঁজ আরমানের চাচাতো ভাই শিক্ষক সাহাবুল ইসলাম জানান, আরমান রাজশাহী মহানগরীর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। লেখাপড়া করলেও সংসারের সবকিছুর দায়িত্ব ছিল আরমানের হাতে। পারিবারিক কাজের প্রয়োজনে সে সোমবার সকালে বাড়ি থেকে রাজশাহী মহানগরীর আলুপট্টিতে আসেন ব্যাংক থেকে টাকা তোলার জন্য। ২০ হাজার ব্যাংক থেকে তোলার পরে সে বাড়িতে ফিরে আসার কথা ফোন করে বলেন। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে অনেক চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, বিষয়টি অভিযোগ আকারে হাতে পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।
/এআর/