চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্য গ্রেফতার

Chapainawabganj PHOTO-Arrest JMB Palash -11.10চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য পলাশ ওরফে মিজানুর রহমানকে (২৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাকচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া পলাশ জেলা শহরের আঙ্গারিয়াপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, পলাশ দুটি মামলার পলাতক আসামি। সম্প্রতি জেএমবির একটি গোপন বৈঠকে ডিবির অভিযানের সময় সে গ্রেফতার এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হন।পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাকচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

/বিটি/