এ ঘটনায় আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন উপজেলার চাকরাইল গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে ও অটোরিকশা চালক শুকুন আলী (৪৫) এবং পাশের জগন্নাথপুর গ্রামের আফছার আলীর ছেলে গাজিমুদ্দীন (৪০)।
বদলগাছী থানার ওসি জালাল উদ্দীন জানান, ‘দুপুর ২টার দিকে বদলগাছী থেকে ব্যাটারি চালিত ইজিবাইকটি ৭/৮ জন যাত্রী নিয়ে নজিপুরের দিকে যাচ্ছিল। এ সময় নজিপুর থেকে বদলগাছীগামী যশোর ব-৯৬৪ নম্বরের জয় মা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে ইজিবাইকটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়।
ইজিবাইকের অন্য যাত্রীদের মধ্যে গাজিমউদ্দিন, সম্পা রানী, পান্না বানু, মনোয়ারা বেগম, সেলিমসহ ৮জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গাজিমুদ্দীন চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে মারা যান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
/এমএনএইচ/