পুলিশ জানায়, দুবলহাটি থেকে কালোবাজারে বিক্রির জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ট্রাক্টর ভর্তি ১০ টাকা কেজির চাল শহরে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালোবাজারিরা চাল বোঝাই ট্রাক্টর ফেলে পালিয়ে যাচ্ছিলো। কিন্তু পুলিশ মোর্শেদ নামে একজনকে আটক করে। আটকের পর মোর্শেদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালগুলো কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো বলে স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ওই চালের ডিলার দুবলহাটী এলাকার শুধাংশু কুমার ও স্বপন কুমারের নামে থানায় মামলা করেছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
/বিটি/