মামলার এজাহার সূত্র জানা যায়,প্রায় ২২ বছর আগে কাহালু উপজেলার পাবহারা গ্রামের আবু বক্কর সিদ্দিক প্রতিবেশী ইউনুস আলীর মেয়ে ইসমত আরাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। তাদের সংসারে তিনজন সন্তান রয়েছে। ইসমত স্থানীয় একটি সুতার কারখানায় চাকরি করতেন। ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি রাতে সিদ্দিক তার স্ত্রী ইসমতের কাছে চলতি মাসের বেতনের টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সিদ্দিক কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ইসমতের মৃত্যু হয়। পরদিন ইসমতের ভাই থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ সিদ্দিককে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জেলাল ওই বছরের ১০ এপ্রিল আদালতে সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার বিকালে এ রায় ঘোষণা করেন।
সরকার পক্ষে পিপি আবদুল মতিন মামলা পরিচালনা করেন।
/এমডিপি/