চাঁপাইনবাবগঞ্জে কর্মরত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টায় নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন কোর্ট মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ। এ সময় জানাজায় অংশ নেন রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের মানুষ। পরে তার লাশ নিজ জেলা গোপালগঞ্জের সদর উপজেলার শুকতাইল গ্রামে পাঠানো হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে বিভাগীয় টাস্ক ফোর্স কমিটির সভায় আজ সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
/এইচকে/