আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বাল্যবিয়ের প্রতীকী ছবিনওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়ে গেছে। এ সময় মেয়ের বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
আত্রাই উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার বড়ডাঙ্গা গ্রামের আব্দুস ছালেকের বাড়িতে তার মেয়ের বিয়ের আয়োজন চলছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস ছালেকের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়।
নির্বাহী অফিসার জানান, আব্দুস ছালেকের মেয়ে ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির পড়ুয়া ছাত্রী বৃষ্টি আক্তারকে (১৩) পার্শ্ববর্তী মির্জাপুর গ্রামের আল-মামুদ সোনার বাবুর নবম শ্রেণি পড়ুয়া ছাত্র মো. আশিকের (১৫) সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ নিয়ে উক্ত বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
/এআর/