নাটোরের গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই জানান, গত ২ মে নাটোরের তোবাড়িয়া এলাকায় রেল লাইনের পাশ থেকে যুবলীগ কর্মী আব্দুর রাজ্জাকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাবলু হোসেন বাদী হয়ে ৮ জনের নামসহ অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত অপির উদ্দীন পলাতক ছিল। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামনগর গ্রামে তার বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়।
/এমও/