সিরাজগঞ্জে ১২ বছরের বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় শিশুটির প্রতিবেশী ধর্ষক তাঁত মালিক শুকুর আলীকে (৫৫) আটক করেছে। শিশুটিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার বাঐতারা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার সন্ধ্যায় বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল (সোমবার) শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ফের সদর হাসপাতালে পাঠানো হবে।
সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পরিদর্শক বাসুদেব সিনহা জানান, সদর উপজেলার বাঐতারা মধ্যপাড়া গ্রামের তাঁত মালিক শুকুর আলীর বাড়িতে শিশুটির বাবা এবং মা সূতা পাকানোর কাজ করতেন। শিশুটি তার বাবা-মার সঙ্গে শুকুর আলীর বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো। শনিবার দুপুরে শুকুর আলীর বাড়ি ফাকা থাকায় সে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার স্বজনরা তাকে উদ্ধারের পর বিকালে সদর হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় কয়েকজন বিষয়টি কয়েক দফা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে রবিবার সন্ধ্যায় পুলিশ খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ধর্ষক শুকুর আলীকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, শিশুটির মা ও স্বজনরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
/এআর/