সাংবাদিক মোমিনুল ইসলাম বাবুর সহকর্মী তবিবুর রহমান মাসুম জানান, বেশ কিছু দিন ধরে সাংবাদিক মোমিনুল ইসলাম বাবুর স্ত্রী কিডনিসহ শরীরের নানা অসুখে ভুগছিলেন। শনিবার রাত ২টা ১০ মিনিটে তিনি তার বাড়িতে মারা যান। ফাতেমা খাতুনের লাশ দেখতে গিয়ে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মোমিনুল ইসলাম বাবুর বড় বোন জিন্নাতুন নেসা। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিন্নাতুন নেসাও দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তার বাড়ি নগরীর বহরমপুর ব্যাংক কলোনি এলাকায়।
শনিবার বাদ জোহর জানাজার নামাজ শেষে নগরীর হড়গ্রাম চারখুটার মোড় গোরস্থানে তাদের দাফন করা হয়।
ফাতেমা খাতুন ও জিন্নাতুন নেসার মৃত্যুতে রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা শোক বার্তা পাঠিয়েছেন। তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্য মোমিনুল ইসলাম বাবুর স্ত্রী ও বোনের মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে আরইউজের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন-
দেশে সাড়ে ১০ কোটি মানুষ এখনও দরিদ্র!
/আরএইচ/এফএস/