রাজশাহীতে জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেফতার ৪৩

গ্রেফতারের প্রতীকী ছবিরাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই জামায়াত-শিবির কর্মীসহ ৪৩জনকে গ্রেফতার করা হয়েছে।পরে সোমবার বিকালে তাদের কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বিশেষ অভিযানে রবিবার রাতে নগরীর শালবাগান এলাকা থেকে থানা পর্যায়ের জামায়াতের সক্রীয়কর্মী জিল্লুর রহমানকে (৬০) গ্রেফতার করা হয়। এছাড়া মতিহার থানা পুলিশ এই অভিযানে কামরুজ্জামান (২৩) নামে এক শিবিরকর্মীকেও গ্রেফতার করে।
রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ১২ জন, শাহমখদুম থানা ৫ জন, ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে। এর মধ্যে ২১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১৪ গ্রেফতার হয়েছে।

এদিকে বোয়ালিয়া থানা পুলিশ রবিউল ইসলামকে (৩৩) এক গ্রাম হেরোইন, উজ্জলকে (২০) ১৩ পিছ ইয়াবা, রাজপাড়া থানা পুলিশ নাসিরুদ্দিনকে (৪৫) সাড়ে ৩ গ্রাম হেরোইন, মতিহার থানা পুলিশ হাবিলকে (২৫) ৫ বোতল ফেন্সিডিল, শাহমখদুম থানা পুলিশ শাহিনকে (৩৫) ৫ লিটার তাড়ি, ডিবি পুলিশ আলী আসগরকে (৩৫) ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

/এআর/