বগুড়া আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামী ও জাতীয়তাবাদী প্যানেলে প্রার্থী ২৬

বগুড়াবগুড়ায় আজ শুক্রবার অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ২৬ জন প্রার্থী দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে বার সমিতিতে প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা হলেন লুৎফে গালিব আল জাহিদ মৃদুল সভাপতি, আশেকুর রহমান সুজন সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম চৌধুরী ও হাবিবুর রহমান (৩) সহ-সভাপতি, আতিকুল ইসলাম ও উত্তম কুমার যুগ্ম সম্পাদক, আক্কাস আলী মন্ডল লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক, সৈয়দ সাদী মোহাম্মদ ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ৫ সদস্য প্রার্থী জিন্নাতুল ইসলাম রোকন, নূরে আলম সিদ্দিকী ফটিক, রোস্তম আলী, শামসুন নেহার রেখা ও শাহনাজ আক্তার সোমা।
বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা হলেন শফিকুল ইসলাম টুকু সভাপতি, মোজাম্মেল হক সাধারণ সম্পাদক, রহমতুল তালুকদার ও সেলিম রেজা সহ-সভাপতি, পিএম মইনুল হাসান বেলাল ও মোসলেম উদ্দিন লিটন যুগ্ম সম্পাদক, এনামুল হক পান্না লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক, হেলাল উদ্দিন প্রামানিক ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ৫ সদস্য প্রার্থী আসিফ ইমরান জিসান, মনির হোসেন, রাশেদুল আলম সবুজ, রুহুল আমিন রুহুল ও শিপন আলী।

নির্বাচনে অ্যাডভোকেট ফরিদ উদ্দিন (২) রিটার্নিং অফিসার ও অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, আজ শুক্রবার বার সমিতির গওহর আলী ভবনের দোতলায় সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। মোট ৬৬১ জন ভোটার এক বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন। দুটি প্যানেল থেকে ১৩টি পদে প্রার্থী দিয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। উভয় প্যানেলের প্রার্থীরা জয়লাভের ব্যাপারে আশাবাদী।

/এইচকে/